দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের দাম প্রায় ১৬ হাজার টাকা কমানোর পর এবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ৬৮৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
এ ছাড়া স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বিক্রির ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার বিষয়ে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ঘোষিত নতুন দাম কার্যকর থাকবে।
পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার; নিখোঁজ ২
আর/


