শরীয়তপুরের ভেদরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বি এম মোস্তফা সভাপতি এবং ফাইজুল ইসলাম সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সমিতির সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং দলিল লেখকদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত সভাপতি বি এম মোস্তফা বলেন, “দলিল লেখক সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা এবং তাদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমিতির মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দলিল লেখকদের কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম সরদার বলেন, “সদস্যদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে। দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করব।”
এ সময় সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানোর হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সা/


