বিজ্ঞাপন

জামালপুর জেনারেল হাসপাতালে দোস্ত এইডের তিন হুইলচেয়ার উপহার

বিজ্ঞাপন

রোগীদের চলাচল সহজ করতে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনটি হুইলচেয়ার দিয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানের কাছে হুইলচেয়ারগুলো হস্তান্তর করেন দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী।

এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দোস্ত এইডের ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর ও গ্রাফিক ডিজাইনার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

হুইলচেয়ার গ্রহণকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, রোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা মানবিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। হুইলচেয়ারগুলো চলাচলে অসুবিধায় থাকা রোগীদের জন্য কার্যকর ভূমিকা রাখবে। এ উদ্যোগের জন্য তিনি দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানান।

দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। রোগীদের চলাচল সহজ করার মতো ছোট উদ্যোগও তাদের সেবাগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যতেও প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন