চব্বিশ ঘন্টা যেতে না যেতেই জামালপুর থেকে ঢাকাসহ সব রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার পর বাস চালানোর সিদ্ধান্ত নেয় তারা। বেলা তিনটা থেকে বাস চলাচল শুরু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ।
সাংবাদিকদের শুভ জানান, জেলা প্রশাসক মহোদয় আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাাস দিলে শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চালানোর সিদ্ধান্ত নেই।
বাস শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মুসাব্বির আহমেদ জুয়েল বলেন, প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা আশ্বস্ত হয়েছে, তাই বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বুধবার জামালপুর সদরের নান্দিনা বাজারে রাজিব পরিবহন বন্ধের দাবিতে স্থানীয় ছাত্রজনতার ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ওই কর্মসূচি চলাকালে রাজিব পরিবহনের জামালপুরগামী এবং ঢাকাগামী দুটি বাসে ভাংচুর করা হয়। এসময় বাসচালক এবং তার সহযোগীকে মারধর করে তাদের কাছে থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়া হয় দাবি করে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
এদিকে একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজিব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র ও যুব সংগঠনের নেতারা।
এসময় বাস মালিক এবং শ্রমিকদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। বুধবারের ঘটনায় বাস মালিক সমিতির পক্ষ থেকে পুলিশকে লিখিত চিঠি দেয়া হয়েছে।
পড়ুন : জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার, বেড়েছে ১৯%
সা/


