বিজ্ঞাপন

তারেক রহমানের কারামুক্তি দিবসে সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের পৃথক আলোচনা ও র‍্যালি

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা বিএনপির দুই পক্ষের উদ্যোগে পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার জোড়ামতল চৌধুরী স্কয়ারে এক পক্ষের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোরসালিনের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সভায় বক্তারা তারেক রহমানের রাজনৈতিক জীবন, বিএনপির আন্দোলন-সংগ্রাম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সীতাকুণ্ডে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনা নিয়েও তারা আলোচনা করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, ফজলুল করিম, নুরুল আজিম মুকুল, মুক্তিযোদ্ধা মহরম আলী, ইদ্রিছ মিয়া, জিতেন্দ্র নারায়ণ, খোরশেদ আলম মেম্বারসহ অন্যরা।

অন্যদিকে, একই উপলক্ষে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পৃথক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি সীতাকুণ্ড পৌরসভার বাইপাস সড়ক থেকে শুরু হয়ে সীতাকুণ্ড বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব ও বিএনপির বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।

র‍্যালি ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম. শামসুদ্দোহা, বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু জাফর ভূঁইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসাইন, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া মনি, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি কাজী সেলিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে একই দিনে দলটির দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

পড়ুন : গাইবান্ধায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন