মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পুকুরের পানিতে ডুবে কণা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কণা ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার আল মামুনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় কণা। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে নেমে কণাকে উদ্ধার করেন। পরে তাকে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
সা/
বিজ্ঞাপন


