বিজ্ঞাপন

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, শুক্রবার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে উঠেছে।

গত এক সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। এর ফলে জুলাইয়ের মাঝামাঝির পর চলতি সপ্তাহে তেলের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা তেলের বাজারে বাড়তি চাপ তৈরি করছে। বৃহস্পতিবারও তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

পড়ুন: সারাদেশে র‌্যাবের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন