নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শ্রী শ্রী গৌড় নিতাই আখড়া প্রাঙ্গণে এ উপলক্ষে নানা আয়োজন করা হয়। পরে আখড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মোগরাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিষিপাড়া এলাকা ঘুরে পুনরায় শ্রী শ্রী গৌড় নিতাই আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন, হামিদ মিয়া, ছাত্রদল নেতা বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন।
এ সময় প্রধান অতিথি মোঃ আতাউর রহমান শ্রী শ্রী গৌড় নিতাই আখড়ার আয়োজক ও ভক্তদের শুভেচ্ছা জানান এবং সবার মঙ্গল কামনা করেন।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, সারাদেশের ন্যায় সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের শ্রী শ্রী গৌড় নিতাই আখড়ায় শান্তিপূর্ণ পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য থাকলে জন্মাষ্টমী পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে।
পড়ুন : নাইজেরিয়ায় চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের
সা/


