ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হয় বাসের অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার (ওসি তদন্ত) গৌরাঙ্গ কুমার বসু জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন কেয়া বাগান নামক স্থানে এক্সিডেন্ট করে কয়েকজন আহত হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে তারা নিজ বাড়িতে চলে গেছে। তবে কেউ মারা যায়নি।
পড়ুন : ফেনীতে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
সা/


