বিজ্ঞাপন

ভেনিস চলচ্চিত্র উৎসবে সুনেরাহ

বিজ্ঞাপন

প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে আলোচনায় আসেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতায় অল্প সময়েই ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরও বড় আন্তর্জাতিক অর্জন।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে সুনেরাহ অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিচ্ছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র।

ঐতিহাসিক এই আয়োজনে অংশ নিতে শিগগিরই ইতালির ভেনিসে উড়াল দেবেন সুনেরাহ। সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে উৎসবে উপস্থিত থাকবেন তিনি।

ভেনিসের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে শুধু নিজের ক্যারিয়ারের অর্জন হিসেবে দেখছেন না সুনেরাহ। বরং বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই মঞ্চকে নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ হিসেবে দেখছেন তিনি।

উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, চলচ্চিত্র বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সঙ্গে একই পরিসরে থাকার সুযোগকে নিজের অভিনয়জীবনের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন এই অভিনেত্রী। তার প্রত্যাশা, ভেনিস সফর আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত করবে এবং অভিনয়যাত্রায় নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

দেশীয় চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে যাত্রার শুরু করা সুনেরাহর ক্যারিয়ারে এবার যুক্ত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ একটি অধ্যায়। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ভেনিস যাত্রার মধ্য দিয়ে সেই অধ্যায়ই নতুন মাত্রা পেতে যাচ্ছে।

পড়ুন : ‘গুরু-শিষ্য পরম্পরা’য় উদযাপিত হলো বাংলা সংগীতের ঐতিহ্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন