নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নে নামীয় আবাসনের নামে অবৈধ বালু ভরাট, জোরপূর্বক তিন ফসলি কৃষি জমি ও পৈতৃক ভিটা-মাটি দখল এবং ঐতিহাসিক ‘ইছাখালী খাল’ উদ্ধারের দাবিতে মাঝিনা মাদরাসায় ১০ গ্রামের মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল করা হয়েছে। এ সময় ১০১ সদস্যের ভিটে রক্ষা কমিটি করেন ভুক্তভোগী ভূমি মালিকরা।
এ সময় বক্তব্য রাখেন রূপগঞ্জ অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক, নরসিংদী জেলা কোর্টের পেশকার মো. শামসুদ্দিন মিয়া, পাট শিল্পমন্ত্রণালয়ের সাবেক সভাপতি মো. হাসেন আলী বেপারী, আহসান আলী মাস্টারসহ স্থানীয় ভুক্তভোগীরা।
সভায় ইছাখালী, মাঝিনা, মাইলাব, হরিনা, পশ্চিমগাঁও, বড়ালু, পাড়াগাঁও, উল্লাবো ও ছাতিয়ানসহ কয়েকটি গ্রামের জমির মালিকদের নিয়ে ১০১ সদস্যের সুরক্ষা কমিটি গঠন করা হয়।
এ সময় ‘ইছাখালী খাল’ থেকে অবৈধ বালু অপসারণ করে খালটি পুনখনন এবং পূর্বের অবস্থায় চালু করার দাবী করেন তারা।
পড়ুন : ডিম-সবজির বাজারে নেই স্বস্তি, বেড়েছে তেলের দাম
সা/


