বিজ্ঞাপন

সামাজিক প্রতিরোধে নিকুঞ্জ ছাড়তে বাধ্য চিহ্নিত কারবারি মানিক

বিজ্ঞাপন

ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকার জামতলায় দীর্ঘদিন ধরে পরিচালিত একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের আস্তানা গুটিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় অধিবাসীদের ধারাবাহিক আপত্তি, খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির সংগঠিত সামাজিক চাপ এবং বাড়ির মালিকের সিদ্ধান্তে গত বৃহস্পতিবার জামতলার ভাড়া বাসা ছাড়তে বাধ্য হন চিহ্নিত মাদক কারবারি মানিক।

​দীর্ঘদিন ধরে জামতলার একটি আবাসিক ভবনকে কেন্দ্র করে প্রকাশ্যে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বেচাকেনা চলছিল। মানিক নামের ওই ব্যক্তি এর আগেও একাধিক মাদক মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং কারাভোগ করেন। তবে জামিনে মুক্ত হয়ে সে পুনরায় মাদকের এই ব্যবসা নতুন উদ্যমে চালিয়ে যাচ্ছিলেন।

অনুসন্ধানে জানা যায়, উক্ত মাদক কারবারে তাঁর পরিবারের সদস্যরাও জড়িত; তাঁর ছোট ছেলে রাসেল এবং এক নাতি সরাসরি এই সরবরাহ প্রক্রিয়ায় অংশ নিত।

​আবাসিক ভবনে প্রতিদিন বহিরাগত মাদকসেবী ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধির ফলে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। বিশেষ করে স্থানীয় কিশোর ও তরুণদের নিরাপত্তা এবং নৈতিক অবক্ষয় নিয়ে অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ সরাসরি পদক্ষেপ গ্রহণ করেন। সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট ভবন মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একজন চিহ্নিত অপরাধীকে আবাসিক ভবনে আশ্রয় দেওয়ার ফলে সৃষ্ট সামাজিক ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি স্পষ্ট করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভবন মালিক মানিককে বাসা ছেড়ে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দেন।

​খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। উক্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেবল বাসাস্থান পরিবর্তন মাদক সমস্যার স্থায়ী সমাধান নয়। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্য কোনো এলাকায় যেন পুনরায় এই অপরাধ চক্র গড়ে উঠতে না পারে, সে জন্য পুলিশি নজরদারি জোরদার করা জরুরি। একই সঙ্গে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির পক্ষ থেকে এলাকার সকল বাড়িওয়ালাকে ভাড়াটিয়া তথ্য সঠিকভাবে যাচাই করে বাসা ভাড়া দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পড়ুন : ডিম-সবজির বাজারে নেই স্বস্তি, বেড়েছে তেলের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন