বিজ্ঞাপন

র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি মদ ও মাইক্রোবাসসহ গ্রেপ্তার নেত্রকোনার ৪ কারবারি

বিজ্ঞাপন

‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহে পৃথক দুটি অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। অভিযানে ৭৭ বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইএস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে চার মাদক কারবারিকে। গ্রেপ্তারকৃত চারজনই নেত্রকোনা জেলার বাসিন্দা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর দিবাগত রাত) রাত আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশাল থানাধীন দরিরামপুর বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সিপিএসসি, র‌্যাব-১৪ এর একটি দল। এ সময় চেকপোস্ট দিয়ে যাওয়া সন্দেহভাজন একটি হাইএস গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অবৈধভাবে মাদক বহনের অভিযোগে ঘটনাস্থল থেকেই নেত্রকোনা জেলার মো. জুবায়েদ (১৯), মো. হারুন রশিদ (২৪) এবং মো. জুবায়ের (২০)-কে গ্রেপ্তার করে র‌্যাব। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি।

এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে র‌্যাবের অপর একটি আভিযানিক দল ময়মনসিংহ কোতোয়ালী থানার ঢাকা বাইপাস মোড় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। সেখানেও গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১০ বোতল বিদেশি মদসহ নীরব ঋষি (২৯) নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িও নেত্রকোনা জেলায়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে ময়মনসিংহ জেলা ও এর আশপাশের এলাকায় সরবরাহ এবং বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পড়ুন : বরগুনার পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন