বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান, চীনকে ইরানের স্বাগত

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়ে চীনের আহ্বানকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সাধারণ নিরাপত্তার ওপর চীনের গুরুত্বারোপ ইরান দীর্ঘদিন ধরে যে নীতির কথা বলে আসছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করা উচিত। একই সঙ্গে বহিরাগত শক্তির ওপর নির্ভরশীলতা কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

গালিবাফের মতে, মধ্যপ্রাচ্যে টেকসই স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য স্থানীয়ভাবে পরিচালিত নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো প্রয়োজন। এমন উদ্যোগে ইরান সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করার পাশাপাশি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে ভাবার আহ্বান জানান। এর পরই গালিবাফ এসব মন্তব্য করেন।

এর আগেও যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও উন্নয়নকে সমন্বিত করে একটি আঞ্চলিক কাঠামো প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে ইরান। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি, সংলাপ এবং আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগের সমর্থনে কাজ করে আসছে চীন।

গালিবাফের সর্বশেষ বক্তব্যে মধ্যপ্রাচ্য নিয়ে ইরান ও চীনের নীতিগত অবস্থানের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন: আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন