সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তাদের এক নবজাতক সন্তান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরুষটির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পড়ুন: চট্টগ্রামের উদ্দেশ্যে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
আর


