দিনাজপুরে শ্যামলী এনআর ট্রাভেলসের বাসে আগুন

0
8
বিজ্ঞাপন

দিনাজপুর সদর উপজেলার বটতলি ট্রাক টার্মিনাল এলাকায় শ্যামলী এনআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেলেও দ্রুত পদক্ষেপে পাশের আরেকটি বাস রক্ষা করা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ট্রাক টার্মিনাল এলাকায় শ্যামলী এনআর ট্রাভেলসের কয়েকটি বাস পার্কিং করা ছিল। ভোরের দিকে একটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঢাকা মেট্রো-ব ১৪-৬৬৮৫ নম্বরের বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।এ সময় আগুনের শিখা পাশেই রাখা শ্যামলী এনআর ট্রাভেলসের আরেকটি বাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয় চালক ও শ্রমিকরা দ্রুত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

পড়ুন: জ্বালানি নিরাপত্তায় বহুমুখী উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.