দিনাজপুরে পূত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

দিনাজপুরের বিরল উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার শ্বশুর আব্দুস সাত্তারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিরল থানায় ধর্ষণের মামলা করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আব্দুস সাত্তার (৬১) মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি বিরল পৌর শহরের শংকরপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। মামলার বাদী তার পুত্রবধূ।

মামলার এজাহার ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, তার স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী। বিয়ের এক মাস পর থেকেই শ্বশুর আব্দুস সাত্তার তার প্রতি কু-নজর দিতে শুরু করেন এবং বিভিন্ন সময়ে অনৈতিক কু-প্রস্তাব দিতেন। গৃহবধূ তার প্রস্তাবে রাজি না হওয়ায় আনুমানিক চার মাস আগে একদিন শয়নকক্ষে তাকে একা পেয়ে জোরপূর্বক ও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন তিনি। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

হুমকির কারণে গৃহবধূ ঘটনাটি গোপন রাখেন। এরপর আসামি আরও দুই দিন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই ২০২৬ রাতে খাবার শেষে গৃহবধূ তার স্বামীর ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ১১টার দিকে আব্দুস সাত্তার পুনরায় তার শয়নকক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি ভুক্তভোগীকে পেছন থেকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) গৃহবধূ বিরল থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দায়ের করেন। মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন: জ্বালানি নিরাপত্তায় বহুমুখী উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন