জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এসময় মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।
জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর)দুপুর ১২ টায় জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা ১০৭২ সীমান্তের কাছে বালিয়ামারী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এসময় মোটরসাইকেল চালক মঞ্জিল হোসেনকে আটক করা হয়। জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ৪৭০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পড়ুন: ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার
আর/
বিজ্ঞাপন


