দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
16
বিজ্ঞাপন

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর-২০২৬) সকাল সাড়ে ১০ ঘটিকায় গ্রুপের নিজস্ব মহেশ প্রসাদ স্মৃতি হল-এ এই সভা আহ্বান করা হয়।

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ২১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রক্তিম বসাক এবং সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান।

বার্ষিক এই সাধারণ সভায় বিগত সাধারণ সভার সিদ্ধান্তসমূহ অবহিতকরণের পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করা হয়। সভায় সংগঠনের বিগত ২০২৫-২০২৬ অর্থ বছরের নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত হিসাব প্রতিবেদন পেশ ও অনুমোদন করা হয়। একই সাথে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য নতুন হিসাব নিরীক্ষক নিয়োগ, তাঁদের ফিস নির্ধারণ এবং আগামী অর্থ বছরের আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেট পেশ করেন গ্রুপের কোষাধ্যক্ষ মোঃ সানোয়ার হোসেন।

ব্যবসায়িক ও সামাজিক কল্যাণে নানামুখী আলোচনা ছিল এই সভার মূল আকর্ষণ। সভায় আড়ৎদার সদস্যদের ব্যবসায়িক প্রয়োজনে আর্থিক ঋণ সহায়তা প্রদান, গ্রুপের কোনো সদস্য জটিল রোগে আক্রান্ত বা গুরুতর অসুস্থ হলে তাঁর চিকিৎসা বিষয়ে সার্বিক ও অর্থনৈতিক সহযোগিতা প্রদান এবং কোনো সদস্যের মৃত্যুর পর পরিবারকে এককালীন অনুদান প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় সদস্যদের বিদেশ ভ্রমণ প্রসঙ্গ এবং বিবিধ প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। সংগঠনের স্বার্থে এবং ব্যবসা খাতের সার্বিক উন্নয়নে এই সাধারণ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়া, সহ-সভাপতি মোঃ আব্দুর গফুর, সহ-সাধারন সম্পাদক সুকর্ণ বসাক, সাংগঠনিক সম্পাদক মনি কুমার সাহা, দপ্তর সম্পাদক সুরেশ প্রসাদ, কার্যনির্বাহী সদস্য সন্দীপ বসাক, বাবুল প্রসাদ নন্দী ও গণেশ প্রসাদ সাহা।

এছাড়াও ২১তম বার্ষিক সাধারণ সভায় বিবিধ ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন গ্রুপের সাবেক সভাপতি প্রসান্ত সাহা, রণজিৎ বসাক, হাসিব উদ্দীন আহাম্মদ হাসিম, সাবেক সাধারন সম্পাদক প্রতাপ কুমার সাহা পানুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

পড়ুন: নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.