মহেশপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধে নিহত ১

0
26
বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর বাঁশের লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদের (১০) সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহানের (১৩) ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে লুৎফর রহমান বাঁশের লাঠি নিয়ে জিহাদকে মারধরের জন্য তাড়া করেন।

এ সময় ছেলেকে রক্ষা করতে রবিউল ইসলাম পেছনে পেছনে যান। স্থানীয় খলিল মণ্ডলের বাড়ির সামনে পৌঁছালে লুৎফর রহমানের সঙ্গে রবিউলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লুৎফর রহমান হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউলের ঘাড় ও পিঠে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

লাঠির আঘাতে গুরুতর অসুস্থ হয়ে রবিউল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে প্রাথমিকভাবে মাথায় পানি ঢালাসহ পরিচর্যা করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে যাদবপুর বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর রহমান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যু

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.