ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পাশের সড়কে বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের বানিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি তার বক্তব্যে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল প্রতিবছর ৫ কোটি করে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপন করা হবে। এছাড়াও বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরণ আমাদের দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর একটা অংশ। এরই ধারাবাহিকতায় যুবদলের উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হচ্ছে৷
এসময় জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন,সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যু


