উন্নয়ন কাজের মান ঠিক না হলে বন্ধ করে দিবেন : ইঞ্জিনিয়ার শ্যামল এমপি

0
33
বিজ্ঞাপন

জাতীয় সংসদের বানিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি নিজ নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেছেন, যার যার এলাকার উন্নয়ন কাজের গুণগত মান এলাকাবাসীকে বুঝে নিতে হবে। ঠিকাদারও যেন সঠিক ভাবে কাজ করে।

তিনি আরও বলেন, আমি কোন এলাকায় রাস্তা কিংবা ড্রেনের কাজ উদ্বোধন করতে যাই, তখন এলাকাবাসীকেও সম্পৃক্ত করি। তখন আমি তাদের বলি, আপনারা যদি মনে করেন কাজের মান ঠিক হচ্ছে না, কাজ বন্ধ করে দিবেন। এটা প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীরও দায়িত্ব। একটা রাস্তা আমরা করলাম, সেই রাস্তার আয়ুষ্কাল যদি ১০ বছর হয় তা নিম্নমানের কাজের কারণে দেড় থেকে দুইবছরে আবার করতে হয়। এরজন্যে এলাকাবাসীকে যেমন দুর্ভোগে পড়ে, তেমন অর্থের দিক দিয়েও রাষ্ট্রের অপচয়।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড টু খাল পাড়ের প্রস্তাবিত সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে বিগত ১৭ বছরে একটা অচল শহর বানিয়ে রাখা হয়েছিল। রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুতেই। শহরের ভবন গুলো করা কয়েছে কোন নিয়ম কানুন মানা হয়নি। এখানে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ব্যাপারে ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। আমরা শহরের রাস্তাঘাট নিয়েও এগুচ্ছি।

এসময় জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন,সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন : মানিকগঞ্জে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.