নেত্রকোনা সীমান্তে মাদকবিরোধী অভিযানে চোরাচালানের সময় যুবক গ্রেপ্তার

0
4
বিজ্ঞাপন

নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ এবং একটি ব্যাটারি চালিত ইজিবাইকসহ মো. হাবিবুর রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (০৫ সেপ্টেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক এই মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র খারনই বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭৮ এমপি থেকে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৮নং খারনই ইউনিয়নের বলমাঠ নামক স্থানে চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে একটি ইজিবাইক এবং ৩০ বোতল ভারতীয় মদসহ মো. হাবিবুর রহমানকে আটক করা হয়।

আটককৃত আসামির বিস্তারিত পরিচয় প্রকাশ করে বিজিবি জানায়, আটকৃত মো. হাবিবুর রহমান (২৬), পিতা- মো. আবুল কালাম, গ্রাম- বাউসাম, ডাকঘর- হাট গোবিন্দপুর, উপজেলা- কলমাকান্দা, জেলা- নেত্রকোনা।

বিজিবি আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে জব্দকৃত মদ ও ইজিবাইকসহ কলমাকান্দা থানা পুলিশের নিকট সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৩১ বিজিবি’র অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পড়ুন : চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ২

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.