পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারনে বর্তমানে চলমান তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রাখেন।
মন্ত্রী আরও বলেন, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকেট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ, সার সহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আজ রোববার (০৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরন ও শিশুদের সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকা, পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর উপর গুরুত্বারোপ এবং যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য অফিসার, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ বোদা ও দেবীগঞ্জ, বোদা উপজেলা মৎস্য অফিসার সহ সাঁতার প্রশিক্ষনার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
সা/


