বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

না ফেরার দেশে চলে গেছেন মুন্সিগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাজনৈতিক ও কর্মময় জীবন:

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। পরবর্তীতে ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে তার রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়। এরপর ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে পরের বছর অর্থাৎ ১৯৭৯ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

এ ছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

স্বজনদের সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে নিজ জেলা মুন্সিগঞ্জে।

দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার প্রয়াণে জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

পড়ুন : ৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন