পাঁচ লিটার তেলে ২০০ মিলি কম, লাখ টাকা জরিমানা

0
7
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কম দেওয়ার অভিযোগে একটি জ্বালানি তেলের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পৌর এলাকার ভাদুঘরে মেসার্স আরেফিস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মেসার্স আরেফিন ট্রেডার্স জেলা শহরের অত্যন্ত বিশ্বস্ত তেলের দোকান হিসেবে পরিচিত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মুসলিম আহমেদ শাহেদের মালিকাধীন প্রতিষ্ঠানে পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল বিক্রয় করা হয়। অভিযানের সময় দেখা যায়, প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার কম দেওয়া হয়। প্রতিষ্ঠান মালিক বিষয়টি স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এমন করবেন না বলে অঙ্গীকার করেন। এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পড়ুন:শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

ইমি/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.