মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিল বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ কাজের ভিসাহীন কর্মীদের দেশে ফিরে যেতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর। রোববার বিকেলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে অনিয়মিত বা বৈধ নথিপত্রহীন বাংলাদেশিদের নিজ দেশে ফেরার এই আহ্বান জানায়। ভিডিও বার্তায় কথা বলেন, বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার প্রথম সচিব (প্রেস) মো: তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম বলেন, ‘আপনারা হয়তো জানেন, অনিয়মিত বা ডকুমেন্ট বিহীন বিদেশি অভিবাসীদের জন্য বর্তমানে মালয়েশিয়ার সরকারের মাইগ্রেশন বিভাগের একটি বিশেষ কর্মসূচি চালু রয়েছে, যার নাম হলো মাইগ্র্যান্ট REPATRIATION PROGRAMME 2 তথা BRM 2.0 । এই কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা ডকুমেন্ট বিহীন বিদেশি নাগরিক বা কর্মীগণ আইনসম্মতভাবে ও নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন । প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এই কর্মসূচির আওতায় দেশে ফিরতে চান তাদেরকে সহজ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে । প্রথমত আপনারা বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে । যাদের বৈধ পাসপোর্ট নেই বা পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা বিকল্প হিসেবে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ট্রাভেল পারমিট বা টিপি নিবেন।

এরপর দেশে ফেরার জন্য বৈধ ও নিশ্চিত বিমান টিকিট সংগ্রহ করতে হবে। মালয়েশিয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী, টিকিটের যাত্রার তারিখ ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টের কমপক্ষে ৫ দিন পর এবং ১৪ দিনের মধ্যে হতে হবে।

আবেদনকারীকে নির্ধারিত ইমিগ্রেশন অফিসে নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। কোনো প্রতিনিধি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

আবেদনের সময় সঙ্গে রাখতে হবে:

  • মূল পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট;
  • পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার কপি;
  • সংশ্লিষ্ট ইমিগ্রেশন পাসের কপি;
  • প্রযোজ্য ক্ষেত্রে পুরোনো ও নতুন উভয় পাসপোর্ট;
  • বাংলাদেশে ফেরার বৈধ ও নিশ্চিত বিমান টিকিট।

সরকারি নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ফি ও প্রযোজ্য জরিমানা ইমিগ্রেশন বিভাগের অনুমোদিত পেমেন্ট পদ্ধতিতে পরিশোধ করতে হবে। আবেদন করার আগে সর্বশেষ ফি ও শর্তাবলি ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে নিশ্চিত করে নিতে হবে।

তরিকুল ইসলাম বলেন, ‘মনে রাখবেন, BRM 2.0-এর আবেদন করতে কোনো দালাল, প্রতিনিধি বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে টাকা চাইলে সতর্ক থাকুন। নিজের আবেদন নিজেই করুন এবং সরকারি নির্দেশনা অনুসরণ করুন।’

অডিও বার্তায় প্রেস সচিব আরো বলেন, ‘ভাই ও বোনেরা, আপনারা যদি এই কর্মসূচির আওতায় আইনসম্মতভাবে ও নিরাপদে দেশে ফিরতে চান, তাহলে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিস ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নিন।’

পড়ুন: বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন