বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সাভারে এসআই আলতাফ হত্যা: গ্রেপ্তার ৯

সাভারে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে দুইজন এবং সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরের এলাকা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার চারজন হলেন—আলাউদ্দিন, সিহাদ, মিজান ও আপন। র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ নিয়ে ১৫ আসামির মধ্যে র‍্যাব মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার জিহাদ ও আপন কিশোর গ্যাংয়ের নেতৃত্বের সঙ্গে জড়িত এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত ১৫ আসামির সবাই কোনো না কোনোভাবে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত।

র‍্যাব জানান, এসআই আলতাফ হোসেনকে পুলিশ সদস্য হিসেবে টার্গেট করে হত্যা করা হয়নি। ঘটনার সময় অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিল। একটি অপরাধের ঘটনায় বাধা দিতে গিয়ে ঘটনাচক্রে হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তা।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আপন এই হত্যাকাণ্ডের মূলহোতা। সে এসএস পাইপ দিয়ে এসআই আলতাফ হোসেনকে আঘাত করে। মানবিক বিবেচনায় স্থানীয় একটি ঝামেলা মীমাংসা করতে গিয়েছিলেন এসআই আলতাফ। কিন্তু হামলাকারীরা তার কোনো কথাই শোনেনি। একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জনসম্মুখে অপরাধ সংঘটিত হলেও অনেকেই অপরাধীকে পুলিশের হাতে তুলে না দিয়ে ছবি তুলে ঘটনাস্থল থেকে সরে যান বলে মন্তব্য করেন র‍্যাব-১০-এর অধিনায়ক।

তিনি বলেন, জনসম্মুখে কোনো অপরাধ সংঘটিত হলে সাধারণ মানুষের দায়িত্ব হলো অপরাধীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া। এ ধরনের ঘটনায় আইনেও সাধারণ মানুষকে অপরাধীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করার বিধান রয়েছে। কিন্তু মানুষ বিবেক বিসর্জন দিয়ে শুধু ছবি তুলে ঘটনাস্থল এড়িয়ে যাচ্ছে, যা মানবিক স্খলনের উদাহরণ।

পড়ুন : দেশের নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন