দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তার দাবি, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অর্থনৈতিক নেতৃত্ব দেশের কৃষি ও সামগ্রিক অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিল।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান অর্থপাচার রোধে সফল ছিলেন এবং তার দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছিল। তার দাবি, সাইফুর রহমানের কৃষিভিত্তিক কর্মসূচির কারণে একসময় দেশের কার্তিক মাসের অভাব অনেকটাই দূর হয়েছিল।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আমরা ব্যাংক লুট ও অর্থপাচারের যে সিন্ডিকেট দেখেছি, সাইফুর রহমানের সময়ে এমন লুটপাট বা পাচারের কথা শোনা যায়নি। তখন ব্যাংক থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণের সংস্কৃতিও ছিল না।

রিজভীর ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে রাষ্ট্রীয় অর্থনীতি ব্যাপক লুটপাটের শিকার হয়েছে এবং দেশের অর্থনৈতিক ভিত দুর্বল করে দেওয়া হয়েছে। এর বিপরীতে বিএনপির শাসনামলকে তিনি গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের সময় হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভায় রিজভী আরও দাবি করেন, সাইফুর রহমানের সময়ে শেয়ারবাজারে বড় ধরনের লুটপাট হয়নি। দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও মজবুত অবস্থানে নিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সামাজিক সুরক্ষা ধারণা প্রবর্তনের কৃতিত্বও সাইফুর রহমানকে দেন রিজভী।

শেষে রিজভী আশা প্রকাশ করে বলেন, সঠিক নীতি গ্রহণ করা হলে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে।

পড়ুন: রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন