হাকিমপুর থানা পুলিশের অভিযান, একজন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত নিয়মিত মামলায় তাজেল তালুকদার (৫৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।

শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার এই আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হাকিমপুর থানার বোয়ালদাড় পশ্চিমপাড়া এলাকার মঈন উদ্দিন তালুকদারের ছেলে তাজেল তালুকদার। হাকিমপুর থানা মামলা নং ৮/২২০।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম বলেন, হাকিমপুর থানা এলাকায় মাদক ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে শনিবার রাতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু রয়েছে।। আজ দুপুরের পরে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালত, দিনাজপুরে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন