সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিদেশে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান চালাতে মার্কিন কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এফবিআই জাবেদ ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের বিস্তারিত নথি ও তথ্য সরবরাহ করেছে।
এদিকে, দুদক সূত্রে জানা গেছে, ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ওই চুক্তির সঙ্গে সম্পৃক্ততা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধেও অনুসন্ধানের সুপারিশ করেছে দুদকের সংশ্লিষ্ট টিম।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
আর/


