কুষ্টিয়া সদর উপজেলায় ধান ক্ষেতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে সদর কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত কৃষক তোফাজ্জল একই উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মসজিদ পাড়া এলাকার মান্নান প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক তোফাজ্জল আজ দুপুরে বর্গা নেয়া জমির ধানে সার দিয়ে বাড়ি ফেরার পথে তেঘরিয়া মাঠ এলাকায় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের মৃত্যুর বজ্রপাতে হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পড়ুন : পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞা
সা/


