দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের অন্তর্গত চৌধুরী গোপালপুর গ্রামে শহীদ রশিদ চৌধুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মরহুম কাজী লুৎফুর রহমান চৌধুরীর স্মৃতি স্মরণে এবং তার পুত্র কাজী ইসমেত চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ প্রদান এবং ছানি রোগীদের অপারেশন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কালাম মোহাম্মদ জিয়াউল ইসলাম। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ তানজিহুল মোহাম্মদ খান এর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম সারাদিনে ৫শত রোগীতে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং ১১০ জন রোগীকে ছানি উপারেশনের জন্য বাছাই করা হয়। তাদেরকে বিভিন্ন তারিখ অনুযায়ী গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কালাম মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। যার চোখ নেই তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের নিয়মিত পরিচর্যা করা দরকার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের যত্ন নেওয়া উচিৎ। স্বাগত বক্তব্য রাখরতে গিয়ে কাজী ইসমেত চৌধুরী বলেন, আমরা পিতা মরহুম কাজী লুৎফুর রহমান এলাকার মানুষের মাঝে প্রতিনিয়ত সেবা করার স্বপ্ন দেখতেন। তারই আলোকে বিভিনন সময় জনগণের পাশে থাকতেন এবং আজকের এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের কর্মকর্তা মোঃ হামিদুর রহমান।
পড়ুন:সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে শিক্ষার্থ নিখোঁজ, ১৯ ঘন্টা পর মরদেহ উদ্ধার
ইমি/


