বিজ্ঞাপন

১৬ ডিসেম্বর চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল, বদলাচ্ছে না নাম

বিজ্ঞাপন

​আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। মঙ্গলবার টার্মিনালটি পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। জাপানি প্রতিষ্ঠানের অধীনে বর্তমানে বিভিন্ন যন্ত্রপাতির ট্রায়াল চলছে এবং কাজের অগ্রগতি প্রায় ৫৭ শতাংশ।

​নতুন টার্মিনালটি পুরোপুরি চালু হলে বিমানবন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি পাবে এবং ২০০ থেকে ২৫০টি এয়ারক্রাফট একসাথে হ্যান্ডেল করা যাবে। পরিচালনকারী জাপানি কনসোর্টিয়ামের কাছ থেকে বাংলাদেশের রাজস্বের অংশ ১৫% থেকে বাড়িয়ে ২৭% করা হয়েছে।

​পাশাপাশি যাত্রীসেবা উন্নত করতে ১৫ মিনিটের মধ্যে লাগেজ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ব্যর্থ হলে জরিমানার ব্যবস্থা থাকবে। অতিরিক্ত খরচ এড়াতে বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছে সরকার। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম সিভিল এভিয়েশনের কাছে হস্তান্তরের লক্ষ্য রাখা হয়েছে।

পড়ুন : প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন