বিজ্ঞাপন

পাটোয়ারীকে আ.লীগের পোষা কুকুর বললেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা হিমেল

বিজ্ঞাপন

নাসিরুদ্দিন পাটোয়ারী নাম শুনলেই বাটপার বাটপার ভাব চলে আসে। সারা বাংলাদেশের জনগণ তাকে ডারবি নাসির হিসেবে চেনে। নাসির একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের পোষা কুকুর বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান।

মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজিত আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

হিমেল আল ইমরান আরও বলেন, বাংলাদেশ ছাত্রদলের একটি ছেলেও এই দলকে কলঙ্কিত করে নাই। তারেক রহমান ৭ মাস ক্ষমতায় এসেছে। নির্বাচনে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবগুলা বাস্তবায়ন করতেছে। এতেই বোঝা যায় তারেক রহমানের মুখে আর অন্তরে এক।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজৈরে বড় কোন প্রোগ্রাম হয় নাই। কারো মাথা খুঁজে পাওয়া যায় নাই। আমার লজ্জা লাগছে। যারা বিএনপি ধারণ করে মনে কিন্তু অন্তরে ধারণ করে না, আমরা তাদের ঘৃণার চোখে দেখি। শহীদ জিয়ার আদর্শকে আমরা যারা ধারণ করি, তারা কখনো খারাপ কাজে লিপ্ত হবে না।

এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়া মানকু, সদস্য সচিব সোহেল মাতুব্বর, মাদারীপুর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম, রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান, রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিন বেপারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী বেলায়েত হোসেন, পৌরসভা ছাত্রদলের সদস্য সোহাগ সরদার, কদমবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পুনেন্দ্র মল্লিক সহ বিভিন্ন ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।

পড়ুন : ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন