বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ

বিজ্ঞাপন

বরগুনার পাথরঘাটা থেকে দেড়শ কিলোমিটার দক্ষিনে গাঙ্গের আইনের কাছে জেলেরা মাছ ধরতে গেলে বজ্রপাতে এক জেলে নিখোঁজ রয়েছে। ওই জেলেকে খুঁজতে পাথরঘাটা থেকে দুইটি ট্রলার সাগরে অবস্থান করছেন। ৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ জেলে শাহীন মিয়া মঠবাড়িয়া উপজেলার শাপলা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের আলমপেদার ছেলে। ট্রলারের মাঝি ও মালিক মোহাম্মদ ফুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সাগর থেকে ফিরে আসা এফবি মায়ের দোয়া ট্রলারের জেলে আসাদ মিয়া জানান,নিখোঁজ জেলে তার খালাতো ভাই। একই সাথে ওই ট্রলারে তারা ছিলেন। গত বৃহস্পতিবার পাথরঘাটা থেকে এফবি মায়ের দোয়া মাছধরা ট্রলাটি ১০ জেলে নিয়ে সাগরে যায়।

গতকাল রাতে হঠাৎ করে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। এ সময় তারা সাগরে জাল ফেলে সকলে ট্রলারের ব্রীজের (যেখানে জেলেরা ঘুমায়) ভিতরে প্রবেশ করে। এ সময় তাদের মধ্যে শাহীনকে দেখতে না পেয়ে তারা ট্রলারের ভিতর ও সাগরে খোঁজাখুঁজি করে। পরে শাহীনকে না পেয়ে। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) নয় জেলেসহ ট্রলারটি পাথরঘাটায় ফিরে আসে।

এ ব্যাপারে উপজেলার কোস্টগার্ড, থানা প্রশাসন সহ বরগুনা জেলা ট্রলার মালিক সমিতিকে অবহিত করেছেন।

বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ ধরনের ঘটনা সাগরে প্রতিনিয়ত ঘটে থাকে তবে আমাদের এলাকায় উদ্ধারজান না থাকায় অনেক সময় জেলে মৃত্যু অথবা জীবিত জেলেদেরকে পাওয়া যায় না। আমরা শাহীনকে খুঁজতে দুটি টলার সাগরে পাঠিয়েছি তার ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না। তিনি সাগরে থাকা জেলেদেরকে মোবাইল ফোনের মাধ্যমে এই জেলের মরাদেহ বা জীবিত উদ্ধারের জন্য জানিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, বিষয়টি মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছে। আমরা ফায়ার সার্ভিস স্টেশন কে অবহিত করেছি কিন্তু গভীর সমুদ্রে যাওয়ার জন্য আমাদের কোন বাহন নেই। বিষয়টি নৌ পুলিশকে ইনফরমেশন দেয়া হয়েছে।

পড়ুন : সরাইলে বাড়ির জায়গা নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন