বিজ্ঞাপন

সংসদে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি এমপি সরোয়ার আলমগীরের

বিজ্ঞাপন

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, তাঁর সংসদীয় এলাকা ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথ নির্মাণ জরুরি। চট্টগ্রাম হতে নাজিরহাটঘাট পর্যন্ত রেলপথ বিদ্যমান থাকলেও বর্তমানে সেখানে ট্রেন চলাচল করছে না। ট্রেন যোগাযোগ কার্যত হাটহাজারীর সরকারহাট পর্যন্ত সীমিত রয়েছে । ফলে নাজিরহাট থেকে ফটিকছড়ি সদর তথা রামগড় পর্যন্ত যাতায়াত সড়ক পথেই সম্পন্ন করতে হচ্ছে।

তিনি বলেন, এতে সাধারণ মানুষের সময় ও ব্যয়—দুটিই বাড়ছে । বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী এবং নিম্নআয়ের মানুষের জন্য এ পরিস্থিতি অত্যন্ত দুর্ভোগের। চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণ করা হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি অর্থনৈতিকভাবেও এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে বলে তিনি সংসদে জানান।

ফটিকছড়িকে কৃষি, চা-বাগান, রাবার-বাগান ও গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনায় সমৃদ্ধি এলাকা হিসেবে উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) একটি সম্ভাবনাময় সংসদীয় এলাকা। এ অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অঞ্চলকে ফলজ ও বনজ, খনিজ ভরা হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে ফটিকছড়ির কৃষি, শিল্প, বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন খাতের সম্ভাবনা আরও বিকশিত হবে। তাই চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

পড়ুন:আশুলিয়া রাজস্ব সার্কেলে ভূমি সেবায় পরিবর্তনের ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন