বিজ্ঞাপন

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজসহ অস্ত্রধারী সন্ত্রাসী মঞ্জু (৪০) ও তার সহযোগী মো. শরীফ মোল্লাকে (৩০) গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় গভীর রাতে কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পায় পাংশা থানা পুলিশ। পরে পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মঞ্জু ও তার সহযোগী শরীফকে গ্রেপ্তার করে।

পরে তাদের তল্লাশি করে একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আমার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বাদী হয়ে অস্ত্র আইনের (দি আর্মস এ্যাক্টের ১৮৭৮এর ১৯/১৯(এফ) এর ধারায় পাংশা থানায় মামলা দায়ের করেছেন। পাংশা থানা মামলা নম্বর-৭, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-১৮১/২৬। বুধবার দুপুরে আসামীদের রাজবাড়ীর কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মনজুর মিয়া ওরফে মঞ্জুর বিরুদ্ধে পাংশা থানায় দুটি হত্যা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে। অন্যদিকে, শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশকে আক্রমণের অভিযোগে থানায় তিনটি মামলা রয়েছে।

পড়ুন: দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার বন্ধের নির্দেশ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন