বিজ্ঞাপন

মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জ্বালানি গ্যাস, সার, বীজ, কীটনাশক, রড ও সিমেন্ট বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে রড বিক্রয়ের ওজনমাপক যন্ত্রের ভেরিফিকেশন না থাকায় মেসার্স জনি এন্টারপ্রাইজের মালিক মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি গ্যাস বিক্রি ও মজুতের দায়ে মেসার্স এ আর ট্রেডার্সের মালিক মো. রাফাদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ ও মেহেরপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পড়ুন:কেন্দুয়ায় ভোররাতে পুলিশের আকস্মিক হানা: ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন