হবিগঞ্জ শহরের চাদের হাসি হাসপাতালের চিকিৎসক ডাঃ সোলাইমানের গাফিলতি ও মেডিকেল এসিস্ট্যান্ড আল আমিনের জোরপূর্বক ভুল চিকিৎসায় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে ব্যারিস্টার মোঃ জাকারিয়া রকি। দুপুর হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জাকারিয়া রকি বলেন, ২৪ আগষ্ট আমার বাবা শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।
পরে তিনি চাদের হাসি হাসপাতালের ডাঃ সোলাইমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাকে চেম্বারে আসার পরামর্শ দেন । তবে চিকিৎসা প্রদানকালে গাফিলতি করেন ডাঃ সোলাইমান। একই সাথে নিষেধ থাকা সত্ত্বেও ডাঃ সোলাইমানের প্রেসক্রিপশন অনুযায়ী তার এসিস্ট্যান্ট আমার বাবার শরীরে জোরপূর্বক ইনজেকশন পুশ করে। এর পরপরই তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন। ঘটনার পর ডাঃ সোলাইমান শহর থেকে পালিয়ে যান। যার ফলে তিনি ১১ দিন পর আমার বাবার মৃত্যু সদন প্রদান করেছেন।
জাকারিয়া রকি আরও বলেন, আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি। এখানে চাদের হাসি হাসপাতাল এবং মেডিকেল এসিস্ট্যান্ট আল আমিনকে অভিযুক্ত করা হলেও ডাঃ সোলাইমান জড়িত থাকার বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। যেখানে ডাঃ সোলাইমানের গাফিলতিতে আমার বাবার মৃত্যু হয়েছে, সেখানে তদন্ত প্রতিবেদন তাকে জড়িত না করার বিষয়টি দুঃখ জনক। আমি এ বিষয়ে শিগগিরই আইনী প্রদক্ষেপ গ্রহন করবো।
গত ২৪ আগষ্ট চাদের হাসি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন গোলাম মোস্তফা রফিক। তিনি দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক ছিলেন।
পড়ুন : রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২


