নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুশুরী এলাকায় ৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জালিয়াত চক্রের বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। ৯ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার টান মুশুরী মন্দির মাঠে হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। এতে সভাপতিত্ব করেন যুবদল নেতা রমজান আলী।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, টান মুশুরি মধ্যপাড়া এলাকায় পরিতোষ সরকার, উজ্জ্বল সরকার, কৃতি সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের জায়গা-জমি নিয়ে বিরোধ ও ৩শতাধিক পরিবারের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদ চেষ্টায় ইতোমধ্যে জালিয়াতি করে সরকার থেকে রায় পরিবার সেজেছে। তাই ভূমিদস্যুতার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ মাসুম বলেন, নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভূমিদস্যুতা প্রতিরোধে সোচ্চার। ভূমিহীন নিরীহদের নিয়ে জালিয়াত চক্রের জালিয়াতি আমরা সবাই মিলে রুখে দেব। রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামে যেখানে ভূমিদস্যুদের দৌড়াত্ম্য থাকবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করবো। এ সময় তিনি আরও বলেন, সামনে নির্বাচন হবে। আপনার কোন ভূমিদস্যুদের ভোট দেয়ার চেষ্টা করবেন না। আমরা রূপগঞ্জের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবো। কোন ভূমিদস্যু যেন আমাদের ঘুমে রেখে নিজ বসত ভিটা বিক্রি করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে।
এতে উপস্থিত ছিলেন মুশুরী এলাকায় বাসিন্দা ও রূপগঞ্জ ইউনিয়নের যুবদল নেতাকর্মীসহ স্থানীয় ভূমিহীন পরিবারের সদস্যরা।
পড়ুন : রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মঞ্জুসহ গ্রেপ্তার ২


