বিজ্ঞাপন

ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে ভিকারুননিসার এডহক কমিটি কেন অবৈধ নয়: হাইকোর্ট

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে তৃতীয়বারের মতো সভাপতি করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ জনস্বার্থে সম্প্রতি রিট আবেদনটি দায়ের করেন।

এই আইনজীবী জানান, আইন অনুসারে অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতে, ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে পুনরায় অ্যাডহক কমিটি গঠন করা যাবে। তবে তা দুইবারের বেশি নয়। কিন্তু ইসমাইল জবিউল্লাহ নেতৃত্বাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অ্যাডহক কমিটি এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দায়িত্বে আছেন।

রাষ্ট্রপক্ষে ওই আদালতে নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব বলেন, আদালত রুল জারির পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পড়ুন : বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন