বিজ্ঞাপন

উত্তরার দক্ষিণখানে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বিকেলে উত্তরা ৬ নং সেক্টর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান- গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানাধীন মুক্তিযোদ্ধা রোড আজমপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় মো. শাহিন (২৮) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

উক্ত ঘটনায় দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু হলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করা হয়।

​অভিযানের একপর্যায়ে প্রথমে ময়মনসিংহের ভালুকা ও পরবর্তীতে জামালপুরের ইসলামপুর থানা এলাকা হতে এজাহারনামীয় আসামি সাজু মজুমদার (২৮), অন্তর রহমান ওরফে অনু (২২) এবং পারভেজ (২২)-কে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা উত্তরার দক্ষিণ আজমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে আসামি বাবু ওরফে সেন্টু (২৫)-এর বাসা থেকে খাটের বালিশের নিচে লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল (AUTO PISTOL / MADE IN USA), ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. সাজু মজুমদার (২৮)
২. অন্তর রহমান ওরফে অনু (২২)
৩. পারভেজ (২২)
৪. বাবু ওরফে সেন্টু (২৫)

​উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিসি তারেক বেগ আরো বলেন,উত্তরা এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে কাজ করতে তারা বদ্ধপরিকর। উত্তরা বিভাগে যেকোনো ধরনের অপরাধ দমন, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

​পড়ুন : বাঁধনের ওপর হামলা ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ: রিজভী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন