গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে শামসুল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জলিল নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই গ্রামের আলুয়ার বিলে বরশি দিয়ে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
নিহত শামসুল হক গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট মেডিকেল মোড় এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শামসুল হক কয়েকজন সঙ্গীকে নিয়ে আলুয়ার বিলে বরশি দিয়ে মাছ ধরতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে শামসুল হক নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা জলিল নামে আরও একজন আহত হন।
চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।
পড়ুন : ভোলায় সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মাসে কোটি টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ


