বিজ্ঞাপন

হরিণাকুণ্ডু’র ভায়না ইউনিয়নে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য নিহত

বিজ্ঞাপন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়নে মোলাম উদ্দীন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

পারিবারিক সুত্রে যানা গেছে ওত পেতে থাকা কিছু সন্ত্রাসী রাত ৮টার দিকে তার উপর উপর্যুপরি সন্ত্রাসী হামলা চালায়। হামলা চালিয়ে তাকে আহত করে ফেলে রেখে যায়। পরে মোলামকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে।
চিকিৎসক বলেন তাকে হাসপাতালে আনার পথে মারা গেছেন।

নিহত মোলাম উদ্দিন হরিনাকুন্ডু উপজেলার ১ নং ভায়না ইউনিয়নের কালিশংকর পুর গ্রামের মৃত্যু আবুল মণ্ডলের ছেলে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মো. মাসুম খান জানান পূর্ব শত্রুতার জেরধরে তার প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়েছে। আহত মোলাম উদ্দিন (৫০)কে কুষ্টিয়া মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও বলেন, আমরা লাশ পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পড়ুন : ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন