চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রভাষক ডাঃ মোঃ আশরাফ আলীকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার ঘটনায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ম্যানেজিং কমিটির অনুমোদন এবং নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে।
২০১৯ সালের এক চিঠিতে কলেজের তৎকালীন অধ্যক্ষ বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রারকে জানান, ডাঃ আশরাফ আলীর পদোন্নতির বিষয়ে ম্যানেজিং কমিটিতে কোনো আলোচনা হয়নি এবং পদোন্নতির চিঠিতে সভাপতি ও অধ্যক্ষের স্বাক্ষরও ছিল না। চিঠিতে বিষয়টি বিধিসম্মতভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
এদিকে অভিযোগকারীদের দাবি, ডাঃ মোঃ আশরাফ আলীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পর্যন্ত। প্রয়োজনীয় উচ্চতর যোগ্যতা ছাড়া কীভাবে তাঁকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো—এ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে তাঁর শিক্ষাগত সনদ, নিয়োগ ও পদোন্নতির আদেশ, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত এবং বোর্ডের অনুমোদন পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে এখন পর্যন্ত ডাঃ মোঃ আশরাফ আলীর বক্তব্য পাওয়া যায় নাই, বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
পড়ুন:সৌদিতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনার
ইমি/


