বিজ্ঞাপন

সৈয়দপুরে ওসি রেজার জিরো টলারেন্স: আতঙ্কে মাদক কারবারিরা, প্রশংসায় ভাসছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

বিজ্ঞাপন

​নীলফামারীর সৈয়দপুরে মাদকের শিকড় উপড়ে ফেলতে সাঁড়াশি অভিযানে নেমেছেন সৈয়দপুর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তাঁর এই আপসহীন ও কঠোর অবস্থানের কারণে বর্তমানে এলাকা ছেড়ে পালাচ্ছে চিহ্নিত মাদক কারবারিরা। অন্যদিকে, শহরের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন সাহসী পদক্ষেপে সাধারণ মানুষের মুখে মুখে এখন ওসি রেজার প্রশংসা

​থানা সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকেই সৈয়দপুরকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন ওসি রেজাউল করিম রেজা। তাঁর সার্বক্ষণিক তদারকি ও দিন-রাত টানা অভিযানে ইতিমধ্যে বেশ কয়েকজন তালিকাভুক্ত মাদক কারবারি ও কারবারি চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ওসির এই একের পর এক সারপ্রাইজ রেইডে কোণঠাসা হয়ে পড়েছে স্থানীয় মাদকের সিন্ডিকেটগুলো

​অভিযানের বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল)-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এই মাদকববিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

​দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওসি রেজা বলেন, “সৈয়দপুরের মাটি থেকে মাদকের শেষ শিকড়টি উপড়ে না ফেলা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সৈয়দপুর পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত

​আইনশৃঙ্খলা পরিস্থিতির এই লক্ষণীয় উন্নতিতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ নগরবাসী ও অভিভাবকদের মনে। সচেতন মহলের মতে, ওসির এই ধারাবাহিক ও সাহসী পদক্ষেপ বজায় থাকলে খুব দ্রুতই সৈয়দপুর একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ শহর হিসেবে গড়ে উঠবে

পড়ুন:দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন