বিজ্ঞাপন

আসিয়ান কাপের আগে ৬ ফুটবলারকে বাদ দিলেন ডুলি

বিজ্ঞাপন

আসিয়ান কাপ সামনে রেখে ২৮ ফুটবলার নিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি শুরু হয়েছিল। ক্যাম্পে এরপর ট্রায়াল দিতে আসেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। সেখান থেকে ৬ ফুটবলারকে বাদ দিয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। 

প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেন ডুলি। বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এ ছাড়া প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার এবং রাহুলও চূড়ান্ত দলে থাকছেন না।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন সেটা এখনও জানাননি।’

ইসা ফয়সাল দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ডুলির অধীনে আবার সুযোগ পেয়েছিলেন। সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে একাদশেও ছিলেন এই ফুলব্যাক। তবে এবার আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা হলো না তাঁর।

কাজেম শাহ ও তাজ উদ্দিনও ডুলির অধীনে সান মারিনো সফরের দলে ছিলেন। এবার তাঁদেরও বাদ পড়তে হলো। অন্যদিকে ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তবে কোচের নজর কাড়তে পারেননি তাঁরা।

এদিকে যাদেরকে নিয়ে এখন বসুন্ধরা কিংস অ্যারেনায় কোচ অনুশীলন করছেন তাদের মধ্যে নেই হামজা চৌধুরী, সমিত সোম, তারিক কাজী, ফাহামিদুল ইসলামদের মতো ফুটবলার। যারা বাইরের দেশের লিগ খেলতে এখন ব্যস্ত। তবে আসিয়ান কাপ শুরু হওয়ার আগেই দলের সঙ্গে তারা যোগ দেবেন বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে আসিয়ান কাপ। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে। তার আগে আগামীকাল ঢাকায় স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।

পড়ুন:ইতিহাস গড়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রিবাকিনা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন