বিজ্ঞাপন

ধামরাইয়ে দুই লক্ষ টাকার নকল সিগারেট ধ্বংস, জরিমানা ২০ হাজার

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ কার্টন ভিসা (Visa) ও ডি অ্যান্ড জি (D&G) ব্র্যান্ডের সিগারেট জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় অবৈধ সিগারেট ব্যবসায়ী মো. বশির আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী (চরখন্ড) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিশাষী (চরখন্ড) এলাকায় নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় একটি স্থানে তল্লাশি চালিয়ে ৫ কার্টন ভিসা ও ডি অ্যান্ড জি ব্র্যান্ডের অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। পরে জব্দ করা সিগারেটগুলো ধ্বংস করা হয়। অভিযানে অবৈধ সিগারেট ব্যবসায়ী মো. বশির আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বশির আহমেদ নামে এক ব্যক্তি নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেটের ব্যবসা করছেন। পরে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের সিগারেট উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ সিগারেটের ব্যবসাসহ এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:ঝাড়ু হাতে জেলা প্রশাসক: নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন