বিজ্ঞাপন

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

বিজ্ঞাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্মানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে বছরজুড়েই হবে নানা আয়োজন। সেটারই অংশ হিসেবে এবার হতে যাচ্ছে নৃত্য উৎসব।

১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে হবে আয়োজনটি। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান।

আয়োজনের প্রথম পর্বে থাকবে আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। আর স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

প্রথম পর্বের আলোচনা শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে উৎসবের দ্বিতীয় পর্ব—নৃত্য উৎসব। আয়োজকদের তথ্য অনুযায়ী, নজরুলের গান, ছন্দ, ভাব, প্রেম, দ্রোহ, সাম্য ও মানবিকতার চেতনাকে সমকালীন নৃত্যভাষায় অন্বেষণ করে নতুন নতুন নৃত্যপরিবেশনা থাকবে এ উৎসবে। নজরুলের বহুমাত্রিক সৃষ্টিশীলতার সঙ্গে নৃত্যের সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে তৈরি হবে এ আয়োজনের নৃত্যভাষা।

তবে দুই দিনের উৎসবে কারা কারা নৃত্য পরিবেশন করবেন, সেই শিল্পীদের নাম এখনো প্রকাশ করেনি একাডেমি কর্তৃপক্ষ। উৎসবের পরিবেশনাগুলো সাধারণ দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত।

পড়ুন:ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন